বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, খাবারে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার ও সংরক্ষণের স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়ায় বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার শেরুয়া বটতলা এলাকায় কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযানে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি, খাবারে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, কেক-বিস্কুট রাখার স্থানে তেলাপোকার বিচরণ, বিএসটিআইয়ের অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ইন্ডাস্ট্রিয়াল লবণ ও পাঁচ ট্রে কেক ধ্বংস করা হয়। পাশাপাশি অনিয়ম সংশোধনে প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।








