মিরপুর-১ ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার মতো মিরপুর-১ নম্বরের ফুটপাতও সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর-১ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু ফুটপাত দখলমুক্ত করাই নয়, রাজধানীর যেসব স্থানে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সেসব জায়গাতেও অভিযান চালানো হবে। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর-১, শাহআলী, দারুস সালামসহ আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখলের কারণে ভোগান্তিতে ছিলেন। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল।
তিনি বলেন, সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা তাঁর নৈতিক দায়িত্ব। এ এলাকার বিভিন্ন বাজার কমিটির নেতারা এবং সাধারণ মানুষ ব্যক্তিগতভাবেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে গাছ লাগানো হয়েছিল বলে জানান ডিএনসিসি প্রশাসক। লাগানো গাছগুলোর যথাযথ পরিচর্যা ও নিয়মিত পানি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর কেউ আবার ফুটপাত দখল করে বসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃস্থানীয় ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতায় উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। নগরবাসীর চলাচলের পথ সচল রাখতে এবং ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








