Logo

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ২১:৩৩
রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ অবস্থায় মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মারুফের স্ত্রী মিম জানান, তার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার পাশের সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

বিজ্ঞাপন

কান্নাজড়িত কণ্ঠে মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করল, সে বিষয়টি বলতে পারছি না।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মারুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD