Logo

মেট্রোরেলে স্ট্রোকের পরও বসতে দেয়নি কেউ, মুহূর্তেই লুটিয়ে পড়ে বাবার মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ১৮:৩১
মেট্রোরেলে স্ট্রোকের পরও বসতে দেয়নি কেউ, মুহূর্তেই লুটিয়ে পড়ে বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক বাবার মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। তাঁর অভিযোগ, শারীরিক অসুস্থতা অনুভব করে বসতে চাইলেও আশপাশের কেউ তাঁর বাবাকে আসন ছেড়ে দেননি। পরে মুহূর্তেই তিনি লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে। নাকিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, ওই সময় তাঁর বাবা স্ট্রোক করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন নাকিবুর। একই সঙ্গে চলাচলের সময় বয়স্ক ও প্রবীণ নাগরিকদের প্রতি সহানুভূতিশীল এবং বন্ধুসুলভ আচরণের আহ্বান জানান এনসিপির এই নেতা।

ঘটনাটি তুলে ধরে তিনি সহযাত্রীদের মানবিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন। অসুস্থ কিংবা বয়স্ক কেউ আসন চাইলে তাঁদের প্রতি সহমর্মিতা দেখানোর গুরুত্বও স্মরণ করিয়ে দেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD