হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা, চলাচল বন্ধ

উত্তরা-মতিঝিল রুটে চলন্ত মেট্রোরেলের পেছনের একটি দরজা বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হঠাৎ খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিজ্ঞাপন
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা চলন্ত অবস্থায় খুলে যায়। বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে ট্রেনের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবার চলাচল শুরু হয়।
এতে রুটটিতে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সেবা ব্যাহত হয়। মেরামতের পর বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।








