Logo

গাজীপুরে শ্রমিকদের ধাওয়ায় দৌড়ে থানায় আশ্রয় নিল পুলিশ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩ নভেম্বর, ২০২৬, ২০:৩৬
গাজীপুরে শ্রমিকদের ধাওয়ায় দৌড়ে থানায় আশ্রয় নিল পুলিশ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়ার মুখে থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কাশিমপুর এলাকায় ডিবিএল কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। পরিস্থিতি শান্ত করতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সদস্যদের দেখে বিক্ষুব্ধ শ্রমিকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা পুলিশকে ধাওয়া করেন। পরিস্থিতির মুখে পুলিশ সদস্যরা দৌড়ে থানার ভেতরে চলে যান। তবে শ্রমিকেরা থানা চত্বরের আশপাশে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘অনেক কিছুই ঘটেছে। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ঘটনার পর বর্তমানে কাশিমপুর থানা ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD