মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে আন্দোলনরত পোশাকশ্রমিকরা। হামলায় আহত কনস্টেবল মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করছেন। এ সময় কয়েকজন হামলাকারীদের থামানোর চেষ্টা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তাঁরা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।








