Logo

৭ নভেম্বর ৬ ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ১৫:২২
৭ নভেম্বর ৬ ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি
ছবি: সংগৃহীত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফ করা হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করলে কোনো টোল দিতে হবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে।

নির্ধারিত ছয় ঘণ্টা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন এ সুবিধার আওতায় থাকবে। এরপর স্বাভাবিক নিয়মে টোল আদায় করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD