Logo

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

গাজীপুরের বড়বাড়ী এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর বিক্ষোভকারীদের একটি অংশ নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালায়। এ সময় থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করে। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, সকাল থেকে অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD