Logo

তুচ্ছ বিরোধে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৬
তুচ্ছ বিরোধে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে হাসানুর শেখ (কৃষক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বয়রা গ্রামের সাত্তার শেখের ছেলে হাসানুর শেখের সঙ্গে সুপারি গাছে পানি দেওয়া নিয়ে বুধবার সকাল ৬টার দিকে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় মামুন শেখ, আরমান শেখ, তাদের বাবা হাসদেল শেখসহ ৭-৮ জনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

একপর্যায়ে মামুন শেখ দেশীয় ধারালো অস্ত্র ‘ভেলা’ দিয়ে হাসানুর শেখকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। হাসানুরের চিৎকার শুনে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসানুর শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD