Logo

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৬ মে, ২০২৬, ১৩:৫০
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চাপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বিজ্ঞাপন

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রবিবার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতুর মাওয়া প্রান্ত দিয়ে মোট ২৮ হাজার ৪১৫টি যানবাহন চলাচল করেছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

বিজ্ঞাপন

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈ দ জানান, ঈ দকে সামনে রেখে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। তবে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পদ্মা সেতুর উভয় প্রান্তে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়েছে। এছাড়া টোল প্লাজাগুলোতেও অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে যাতে যানজট তৈরি না হয় এবং দ্রুত যানবাহন পারাপার নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD