৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় গ্যাস লাইন থেকে সৃষ্ঠ অগ্নিকাণ্ডের ঘটনার ঢাকায় চিকিৎসাধীন থাকার ৫ দিন পর অগ্নিদগ্ধ বাবা বশির উদ্দিন ও ছেলে রেদোয়ান আহমেদ মারা গেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বর্তমানে বাবা-ছেলের লাশ ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে রয়েছে। লাশ গ্রামের বাড়িতে বিকালে আনা হবে। মৃত্যুর খবর শুনে আত্মীয়স্বজন বাড়িতে এসেছেন। সেই বাবা ও ছেলের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজাররের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইলামপাড়া গ্রামের একটি পাহাড়ি ছড়ার ভেতর দিয়ে তেল গ্যাস কোম্পানি শেভরনের ভূগর্ভস্থ তেল লাইন লিকেজ হয়।
বিজ্ঞাপন
এ সময় পাহাড়ী ছড়া দিয়ে তেলের সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে দেখে, মাছ শিকারে নামেন একই গ্রামের বশির উদ্দিন ও তার ছেলে রেদোয়ান আহমেদ। এদিকে ভাসমান তেল থেকে আগুনের সুত্রপাত হলে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে ছড়ায় ছড়িয়ে পড়া আগুনে মাছ শিকারে নামা বাবা ও ছেলে দগ্ধ হন। তাদের আশংকাজনক অবস্থায় প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং সেখান থেকে সিলেট হাসপাতালে এবং পরে ঢাকা জাতীয় বার্ন হসপিটালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে বাবা-ছেলে মারা যান।








