ভেড়ামারায় ১৮ জুুয়াড়ি আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৮ জুয়াড়িকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪ লাখ ৬শ’ ৯১ টাকা, ৪টি মোটরসাইকেল এবং দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার সময় শুরু হওয়া অভিযান চলে প্রায় ৫ ঘণ্টাব্যাপী। আটক ১৭ জুয়াড়িকে এক মাস করে এবং একজন জুয়াড়িকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। শহরের দক্ষিণ রেলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘর থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করে আভিযানিক দল।
অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়াটার মাস্টার জাকিরুল ইসলাম।
বিজ্ঞাপন
আটকরা হল- ভেড়ামারার পৌর চাঁদগ্রামের মিজানুর রহমান শাহিন (৫২), রাজন (৩১), মো: কিরন (৩১), ভেড়ামারার চন্ডিপুর গ্রামের বিপুল (৩৮), নওদাপাড়া গ্রামের মো: নাহেদ হাসান, সাতবাড়ীয়া গ্রামের রাজা (৫২), কাচারীপাড়া গ্রামের বাবু হোসেন (৩৮), কল্যানপুর এলাকার আসাদুজ্জামান (৪৫), ছোটন (২১), আশরাফুল ইসলাম (৩৫), আল্লারদর্গা গ্রামের টিপু সুলতান (২৮), মিরপুরের খাদেমপুর গ্রামের বাস্তু (৫০), চুয়াডাঙ্গা ডিংগাদহ বাজার’র জুয়েল রানা (৩৩), চুয়াডাঙ্গার আলীহিম (৩৮), মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের আসান বিশ্বাস (৫০), ঝিনাইদহ জেলার শৈলকুপা’র নলখোলা গ্রামের জিল্লুর রহমান (৪২), শৈলকুপার রনি (৩৫)।








