Logo

অবশেষে ৩২ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ শিশু সাজিদ

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১১ ডিসেম্বর, ২০২৫, ২১:২৯
অবশেষে ৩২ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ শিশু সাজিদ
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে নিখোঁজ শিশু সাজিদকে টানা ৩২ ঘণ্টার চেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে তাকে মাটির নিচে ৪০ ফুট গভীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।

এর আগে, রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকারী দল বালতি নিয়ে গর্তের গভীরে নামে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে বুধবার দুপুরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। 

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD