রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার-ভিডিপি মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে মহাপরিচালক কেন্দ্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার দিকনির্দেশনা দেন।
কেন্দ্রে উপস্থিত ভোটাররা নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রসমূহে মোট ২৭,৭০৩ জন আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিভিপি) সদস্য স্ট্যাটিক ডিউটিতে দায়িত্ব পালন করছেন। এছাড়া, জরুরি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য আনসার ব্যাটালিয়নের ৩৭টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক মো: সাইফুল্লাহ রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








