Logo

জাল ভোটের অভিযোগে বাবা-ছেলেসহ ৩ জনের কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪০
জাল ভোটের অভিযোগে বাবা-ছেলেসহ ৩ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুটি কেন্দ্রে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাফায়েত হোসেনকে এক মাস এবং সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

এ ছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একই গ্রামের আবু সৈয়দের ছেলে মো. সজিবকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তাকে এক মাসের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেওয়ার ঘটনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD