Logo

তারেক রহমানের বিজয় উপলক্ষে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
বগুড়া
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৪
তারেক রহমানের বিজয় উপলক্ষে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর বড় ব্যবধানে বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র মাগফেরাত কামনায় জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোনাজাতে তারেক রহমানের ভবিষ্যৎ সাফল্য কামনার পাশাপাশি খালেদা জিয়ার রুহের মাগফেরাত প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

দোয়া শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও তারেক রহমানের নির্বাচনি এলাকার সমন্বয়ক রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সন্তান হিসেবে তারেক রহমান অতীতে যেমন উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছেন, তেমনি আগামীতেও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে জেলার যে উন্নয়ন হয়েছে, তা তার নেতৃত্বেই সম্ভব হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বগুড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমান সব সময় সচেষ্ট ছিলেন এবং ভবিষ্যতের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে বগুড়া যেন পিছিয়ে না থাকে—এটাই সবার প্রত্যাশা।

বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলার আরও ছয়টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD