Logo

হালিশহরে বাসায় গ্যাসের বিস্ফোরণ, শিশুসহ ৭ জন দগ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৪
হালিশহরে বাসায় গ্যাসের বিস্ফোরণ, শিশুসহ ৭ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয় তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, ঘটনাস্থলে থাকা ৭ জন দগ্ধ হয়েছেন এবং তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসার ভিতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD