Logo

যশোরে পৃথক অভিযান: ২,২৭০ পিস ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
৯ মার্চ, ২০২৬, ২১:৫২
যশোরে পৃথক অভিযান: ২,২৭০ পিস ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২
ছবি: প্রতিনিধি

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চিরুনি অভিযানে ২ হাজার ২৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। ডিএনসির আভিযানিক দল আলী শেখ (৪০) নামের এক ব্যক্তির নিজ বসতঘরে হানা দিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আলী শেখ ওই এলাকার মো. সুরুজ্জামানের ছেলে।

একই দিন বেলা ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। বেনাপোল থেকে যশোরগামী একটি লোকাল বাসে তল্লাশিকালে রারতুমা পারভীন নামের এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রারতুমা পারভীন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে।

এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত জেলা হওয়ার সুবাদে যশোরকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের বড় চালানগুলো রুখে দিতে তাদের এই বিশেষ নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD