আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা, র্যালি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, পিআইও অফিসের কাম সহকারী গোলাম মহিউদ্দিন, অফিস সহায়ক নূরে আলম সিদ্দিক প্রমুখ।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নান্নু মিয়ার নেতৃত্বে, অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।








