দুর্বৃত্তায়ন পরিহারেই দেশ ভালো থাকবে: আইনমন্ত্রী

দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সকালে নিজ এলাকার বাসভবন থেকে স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।








