নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন

জনভোগান্তি দুরুকরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন পেট্রোল পাম্পটির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দির্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের সর্বস্তরের জনগণ।
বিজ্ঞাপন
সকলের এই ভোগান্তিত কমাতে পূণরায় অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন নাচোলের উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে নাচোদ উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতারবক্তব্য রাখেন। এছাড়াও নাচোলের সর্বস্তরের জনগণ মানববন্ধন অংশগ্রহণ করেন।
পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বলেন এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি। আপনারা যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বিক্রি করে দেন। আমি কিনে নিয়ে চালু করবো বলে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ভুক্তভোগী জনসাধারণ কথা ভেবে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তরা বলেন যে, পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই। তারা আরও বলেন যে এই সময়ের মধ্যে চালু না করলে জনগণ কি করতে পারে সেটাও বুঝতে পারবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।








