Logo

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিড়ে শ্রমিকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
শার্শা, যশোর
৮ এপ্রিল, ২০২৬, ১৩:০১
বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি।

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, ভারতীয় একটি ট্রাক থেকে লোহার সিট বাংলাদেশি ট্রাকে স্থানান্তরের কাজ চলছিল। এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে সেখানে কর্মরত দুই শ্রমিক শাহজাহান আলী (৫৬) ও সোহেল (৫২) মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি এলাকার আফতাবের ছেলে। আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)-এর সদস্য হিসেবে বন্দরে কাজ করতেন।

শার্শা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহীম জানান, আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায় আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD