Logo

দামুড়হুদায় সরকারি নির্দেশনা অমান্য, ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২৫ এপ্রিল, ২০২৬, ১১:১৯
দামুড়হুদায় সরকারি নির্দেশনা অমান্য, ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম।

অভিযানকালে দেখা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত সময়ের পর (সন্ধ্যা ৭টার পর) দোকান খোলা রাখা হচ্ছে এবং অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তিনজন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD