Logo

লালমনিরহাটে শিক্ষা উপকরণ বিতরণ করলো ১৫ বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৬ এপ্রিল, ২০২৬, ১৪:৪১
লালমনিরহাটে শিক্ষা উপকরণ বিতরণ করলো ১৫ বিজিবি
ছবি: প্রতিনিধি

‎লালমনিরহাটে বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।লালমনিরহাট ১৫ বিজিবি এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

‎১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সবসময় নিয়োজিত রয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD