Logo

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৭
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতের দিকে পূর্বদাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—খুকি বেগম (৭০), তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে প্রবল ঝড়ো হাওয়ার সময় বাড়ির ওপর একাধিক গাছ ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সকাল ৭টার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ বের করেন।

বিজ্ঞাপন

এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল। ঝড়ে একটি বড় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে, এতে তারা চাপা পড়ে মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে যৌথভাবে উদ্ধার কাজ চালানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, ঝড়ের সময় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD