Logo

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৭ এপ্রিল, ২০২৬, ১৬:৫২
নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), একই উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) এবং সিরাজগঞ্জের আকনাদিঘীরচর গ্রামের শুভ মন্ডল।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে খালিয়াজুরীর রসুলপুর ফেরিঘাট এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব। পরে দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রাঘাতে প্রাণ হারান মোনায়েম খাঁ পালান। পৃথক আরেক ঘটনায় শুভ মন্ডলের মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD