Logo

ধামরাইয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
২৭ এপ্রিল, ২০২৬, ১৫:৩৭
ধামরাইয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
ছবি প্রতিনিধি।

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অবৈধভাবে তেল মজুতের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মজুতের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি বাড়িতে কিছু তেলের মজুত রয়েছে। সেখানে উপস্থিত হয়ে তথ্যের সত্যতা পাই। তবে কে বা কারা মজুত করেছে তাদের পাওয়া যায়নি। জব্দ তেল সরকারি মূল্যে বিক্রি করে পাওয়া অর্থ আদালতে জমা দেওয়া হবে। অবৈধ তেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD