Logo

সড়কে মৃত্যুর মিছিল, পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৫ জুন, ২০২৬, ১৪:০৮
সড়কে মৃত্যুর মিছিল, পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোছনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহতরা হলেন, জোছনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD