Logo

নীল-সাদা রঙে রাঙা হিলি, বন্দরের সামনে আর্জেন্টিনা ভক্তদের ঢল

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
৫ জুন, ২০২৬, ১৮:৩২
নীল-সাদা রঙে রাঙা হিলি, বন্দরের সামনে আর্জেন্টিনা ভক্তদের ঢল
ছবি: প্রতিনিধি

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে সীমান্ত শহর। নীল-সাদা পতাকা, ব্যানার ও জার্সিতে সজ্জিত হয়ে কয়েক হাজার সমর্থক প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) বিকেলে হিলি স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে হিলি রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় সমর্থকদের হাতে ছিল বিশাল আকারের আর্জেন্টিনার জাতীয় পতাকা। তারা দল ও অধিনায়ক লিওনেল মেসির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই হিলিতে আর্জেন্টিনাকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং বিশ্বকাপে দলের সাফল্য কামনায় তারা এ আয়োজন করেছেন।

আয়োজকরা বলেন, বিশ্বকাপ চলাকালে সমর্থকদের অংশগ্রহণে আরও বিভিন্ন উৎসবমুখর কর্মসূচি আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

এদিকে আর্জেন্টিনা ভক্তদের এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ব্যাপক ভিড় দেখা যায়। নীল-সাদা রঙে সজ্জিত হিলি বন্দরের সামনের এলাকা যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD