মুন্সিগঞ্জে বিসিকের চলমান প্রকল্প পরিদর্শনে শিল্প সচিব

মুন্সিগঞ্জে বিসিকের চলমান ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিসিক প্লাস্টিক প্রকল্পের মোট বাস্তব অগ্রগতি ৪৮ শতাংশ, বিসিক মুদ্রন প্রকল্পের মোট বাস্তব অগ্রগতি ৫২ শতাংশ, আবিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মুন্সিগঞ্জ প্রকল্পের মোট বাস্তব অগ্রগতি ৭৮ শতাংশ।
এ সময় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (বিসিক উইং) নূরুজাজামান, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শিল্প মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশনের শিল্প শক্তি উইংয়ের প্রধান কামাল আতাহার, আইএমইডি, এনইসি একনেক প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সাধারণ অর্থনিতি বিভাগের প্রতিনিধি, কার্যক্রম বিভাগের প্রতিনিধি ও তিন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) গন উপস্থিত ছিলেন।








