Logo

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
১৩ জুন, ২০২৬, ১৯:৪৯
শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি প্রতিনিধি।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণীর কৃষক, প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী-হাঁপুনিয়া সড়কের টুনিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, যুবদলের আহ্বায়ক আসাফুউদ্দৌলা মামুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD