ঈশ্বরগঞ্জে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

সারাদেশে রাজবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তবে, আওয়ামীলীগের বিভিন্ন পেইজ ও স্থানীয় নেতাকর্মীদের ফেসবুকে ভিডিও আপলোড হবার পর শনিবার বিষয়টি জানাজানি হয়। ওই ভিডিওতে দলীয় পতাকা নিয়ে মিছিলে নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই ভিডিওতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।








