Logo

বিলীনের পথে চুনারুঘাটের পরিচিতি ফলক

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
১৫ জুন, ২০২৬, ১৬:০৬
বিলীনের পথে চুনারুঘাটের পরিচিতি ফলক
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র রামগঙ্গা (চন্ডিছড়া চা বাগান) এখন ভাঙনের মুখে পড়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট নদীভাঙনে পর্যটন কেন্দ্রটির অন্যতম আকর্ষণ ‘বিউটিফুল চুনারুঘাট’ নামফলক ও যাত্রী ছাউনিটি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভাঙন এতটাই তীব্র হয়েছে যে, আর মাত্র কয়েক হাত জায়গা ধসে গেলেই দৃষ্টিনন্দন নামফলক ও একমাত্র যাত্রী ছাউনিটি নদীগর্ভে বা গভীর খাদে হারিয়ে যেতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

পর্যটকদের কাছে ‘বিউটিফুল চুনারুঘাট’ নামফলকটি উপজেলার নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে এসে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন। এতে চুনারুঘাটের পর্যটন সম্ভাবনাও বেড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এতে এলাকার পর্যটন খাতও ক্ষতির মুখে পড়তে পারে।

তাদের দাবি, রামগঙ্গার ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ ও টেকসই সংস্কার কাজ শুরু করা হোক।

বিজ্ঞাপন

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ভাঙনকবলিত এলাকা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD