মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আসাদ নামে (৪২) এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ই জুন) বেলা ৪টার দিকে সদর উপজেলার বারাদি ইউনিয়নের বলিয়ারপুর দরগাতলার মাঠে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বজ্রপাতের নিহত আসাদ বলিয়ারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানাই আসাদ কৃষি কাজের জন্য দরগাতলের মাঠে অবস্থান করছিলেন এমন সময় আকাশে মেঘ ও পরে বৃষ্টি শুরু হয় এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে কৃষক আসাদ গুরুতর আহত হন এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ।
বিজ্ঞাপন








