Logo

জাতীয় মৎস্যপক্ষে শেরপুরে ৩ চাষিকে সম্মাননা

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
১৬ আগস্ট, ২০২৬, ২০:২৪
জাতীয় মৎস্যপক্ষে শেরপুরে ৩ চাষিকে সম্মাননা
ছবি প্রতিনিধি।

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ৩ সফল মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের আগে মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের মৎস্যপক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

সম্মাননা পাওয়া তিন মৎস্যচাষি হলেন, মির্জাপুরের জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং সীমাবাড়ী ইউনিয়নের হামিদুল হক সরকার। দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে সাফল্যের জন্য জাহিদুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া চাষে আবদুর রাজ্জাক এবং কার্পজাতীয় মাছ চাষে সাফল্যের জন্য হামিদুল হক সরকারকে সম্মাননা দেওয়া হয়।আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া মৎস্যপক্ষের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানুল মারুফ,সাংবাদিক দীপক কুমারসহ প্রমুখ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD