Logo

সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৯:৩৬
সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
ফাইল ছবি।

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ উপলক্ষে সারাদেশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে, বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সফল মৎস্য উদ্যোক্তা, চাষি, বিক্রেতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ

বিজ্ঞাপন

যশোর

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রবিবার বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান গোলদার সহ বিভিন্ন হ্যাচারি মালিক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর বের হওয়া একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা পৌর পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এদিকে মৎস্য পক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্য পক্ষ বিষয়ক আলোচনা সভা। সভায় অতিথিরা ছাড়াও মৎস্য চাষি ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মোল্লাহাট (বাগেরহাট)

‘রূপালি মৎস্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টায় মাছের পোনা অবমুক্তকরণ এবং সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাসান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী সরদার, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, সফল মৎস্য উদ্যোক্তা এস এম অহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস্য উদ্যোক্তা, চাষি, বিক্রেতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।

তিতাস (কুমিল্লা)

বিজ্ঞাপন

কুমিল্লার তিতাসে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পানি সম্পদ কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে মাছের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে মাছে-ভাতে বাঙালির দেশ। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে মাছের উৎপাদন ও সংরক্ষণে বিভিন্ন প্লাবনভূমিতে মৎস্যচাষের ব্যবস্থা করা হয়েছিল। দেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মাছ এমনভাবে মিশে আছে যে কোনো উৎসব কিংবা সামাজিক আয়োজনে মাছের উপস্থিতি যেন এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ।

তিনি বলেন, “আমরা কোনো অনুষ্ঠানে গেলে কিংবা কোনো বাড়িতে দাওয়াতে গেলে প্রথমেই খোঁজ করি—কী মাছ রান্না করা হয়েছে, মাছের কী আয়োজন আছে। কারণ মাছ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

মৎস্যচাষীদের আরও বেশি করে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওসমান গনি ভূইয়া বলেন, দেশের পুকুর, জলাশয় ও অন্যান্য জলাভূমিকে যথাযথভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন যত বাড়বে, দেশের মানুষের চাহিদা তত ভালোভাবে পূরণ হবে। একই সঙ্গে মৎস্যচাষীদের আয় ও দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মৎস্যচাষীরা শুধু নিজেদের জীবিকার সংস্থানই করছেন না; দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যাগুলো শোনা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

তিতাসের মৎস্যচাষীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া মৎস্যচাষীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। তিতাস উপজেলার মৎস্যচাষীদের জন্য যা যা করা প্রয়োজন, তিনি তা করবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, “আমরা চাই, আমাদের দেশে মাছের উৎপাদন আরও বাড়ুক। মানুষ যেন সহজে ও স্বাভাবিকভাবে মাছ খেতে পারে। আমাদের ঐতিহ্য—মাছে-ভাতে বাঙালি—এই পরিচয় যেন সবসময় অটুট থাকে।”

বিজ্ঞাপন

মৎস্যচাষীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বেশি বেশি করে মাছ চাষ করুন। আপনারা যত বেশি মাছ উৎপাদন করবেন, দেশের মানুষের তত উপকার হবে এবং দেশের অর্থনীতিও তত শক্তিশালী হবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মৎস্যচাষকে আরও সম্প্রসারিত ও আধুনিক করতে হবে।

তিনি বলেন, মাছে-ভাতে বাঙালি—এই পরিচয়ের সঙ্গে আমাদের মৎস্যসম্পদ গভীরভাবে জড়িয়ে আছে। দেশের মানুষের মাছের চাহিদা পূরণে মৎস্যচাষীদের আরও বেশি করে মাছ চাষে এগিয়ে আসতে হবে। মৎস্য উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন দেশের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যচাষীদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন

মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চাষীদের পাশে থেকে তাদের সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি ও মৎস্য খাতকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। মৎস্যচাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ উন্নয়নের পথে আরও সফলতার সঙ্গে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার। সফল মৎস্যচাষীদের পক্ষে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা আবুল খায়ের সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ মাঈনুদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মৎ রুবি ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকার, সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাগাতিপাড়া (নাটোর)

“রুপালি মাছে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, যুব কর্মকর্তা মো. আব্দুস সবুর, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেন এবং জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। পরে র‌্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্েেসর সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু রনজিৎ কুমার। উপজেলা নির্বাহী অফিসার হাবিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ লাভলু মুন্সি, মৎস্য চাষ বিশেষজ্ঞ শিক্ষক মাহবুবুর রহমানসহ স্থানীয় সুধীজন।

বক্তারা আলোচনা সভায় বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে ব্যক্তি,উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়। সফল মৎস্য চাষি হিসেবে শিক্ষক মাহবুবুর রহমান, মো. আল-আমীন ও বিশ্বাস রফিকুর রহমানের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও উদ্যোক্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীরগঞ্জ (দিনাজপুর)

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাউসার আলী।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং সাধারণ সম্পাদক সেনা চৌধুরী।

এছাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেলিম রেজা, সদস্য সচিব মো. মাহাবুর রহমান সজীব, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক রাজু খন্দকারসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং বীরগঞ্জ উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে সরকার ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পাংশা (রাজবাড়ী)

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে মৎস্য পক্ষ (১৬–৩০ আগস্ট) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রিফাতুল হক। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী তোকাব্বর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) তানভীর আহমেদ রাহাত ও সাবেক মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ সহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের স্বাবলম্বী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাপাহার (নওগাঁ)

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় মৎস্যসম্পদের সম্ভাবনা, সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, বিআরডিবি অফিসার আলমগীর হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। পরিকল্পিত মৎস্যচাষ, জলাশয় সংরক্ষণ এবং মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে। পক্ষটি উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নাচোল ( চাঁপাইনবাবগঞ্জ)

“সারা দেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ(১৬ থেকে ১৮ আগস্ট) পালিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, স্থানীয় মৎস্যজীবি সমবায় সমিতি, সিআইজি সমবায় সমিতির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।

অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী।

আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষী প্রতিষ্ঠানের পক্ষে তরিকুল ইসলাম, সফল মৎস্য চাষী রফিকুল ইসলাম ও সফল উদ্দ্যোক্তা ক্যাটাগরিতে সেলিম রেজাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রশিদ আল মামুন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ অনেকে।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে মৎস্যচাষে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা)

‎রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎রবিবার (১৬ আগস্ট ২০২৬) চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

‎এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক আব্বাস কাজী, উপজেলা কৃষক দলের সভাপতি শফিউজ্জামান খান, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মুসি এবং এনসিপির যুগ্ম সমন্বয়কারী শফিউল্লাহ শফি।

‎অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‎সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের প্রোটিনের চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক মৎস্যচাষের কোনো বিকল্প নেই। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎বক্তারা বলেন, প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষা এবং মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সামাজিক অংশগ্রহণ প্রয়োজন।

‎আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখা নির্বাচিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

‎এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজসহ অতিথিরা।

কলারোয়া (সাতক্ষীরা) : ‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথির উপস্থিতিতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

‎বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠন শেষে মৎস্যজীবিদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ জিয়াউল হক।

কাশিয়ানী (গোপালগঞ্জ)

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পর্যায়ে জাতীয় পক্ষ ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া’র সভাপতিত্বে এ সময় ভূমি সহকারী কমিশনার পাপিয়া সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা মৎস্য অফিসার আসলাম হোসেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার শুভংকর দত্ত, সমাজ সেবা অফিসার সৌরভ রেজা, সমবায় অফিসার মোরাদ আলী, খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মৎস্যজীবিরা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট (দিনাজপুর)

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর শহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রিয়াজ মোর্শেদ রঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আবু সায়াদ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে চাষি ও জেলেদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান । অনুষ্ঠানে মৎস্য চাষি, জেলে, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে জাতীয় মৎস্য সপ্তাহের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

দিনাজপুর

‎”রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যয় দিনাজপুরের বিরামপুরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। এরপর র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শেফাউল আলম। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, সফল মৎস্য খামারি মসকুরুল হক প্রমূখ। ‎আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য খামারিকে পুরস্কার প্রদান করা হয়।

কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।

এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা তথ্য আপা ছোয়া তামান্নাসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ২টায় জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়। এতে তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মো. নুরুল ইসলাম প্রথম, কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের মো. মকবুলুর রহমান দ্বিতীয় এবং খঞ্জনা গ্রামের মো. আল-আমিন তৃতীয় পুরস্কার লাভ করেন।

মধুখালী (ফরিদপুর)

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ফরিদপুর মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন,আলোচনা ও পদক প্রদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

১৬ ই আগস্ট রবিবার সকাল ১০ টার সময় মধুখালী উপজেলা হল রুমে এই আয়োজন সম্পন্ন করা হয়।

আলোচনা পূর্বে সড়ক রেলি ও উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,মধুখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সুমন সহ আরো অনেকে।

অনুষ্ঠানের সেরা মৎস্য চাষী হিসেবে, মেহেদী হাসান মুন্নু, রবিউল মল্লিক ও কামরুল কে ক্রেস্ট প্রদান করা হয়।

১৬ই আগস্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত,দেশে মৎস্যে স্বনির্ভর করতে দেশব্যাপী মৎস্য পক্ষ উদযাপনে না না কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

‎ কয়রা (খুলনা)

‎খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পরবর্তীকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎সকাল ১১টায় কয়রা সদরে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

‎উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বকস এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ।

‎এছাড়াও স্থানীয় অংশীজনদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন পরিষদ সদস্য ও মৎস্য চাষী নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন, রোকনুজ্জামান ও নিরঞ্জন মন্ডল সহ অনেকে।

‎আলোচনা সভা শেষে স্থানীয় মৎস্য খাতে বিশেষ ও উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩ জন সফল মৎস্য চাষীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।

পত্নীতলা (নওগাঁ)

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য হিসেবে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপর গুরুত্ব তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্র সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য জীবী, মৎস্য চাষী বৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

কচুয়া ( চাঁদপুর)

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে , র‌্যালি, আলোচনা সভা এবং সফল তিন মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ ও আমিষের চাহিদা পূরণে মৎস্যচাষীদের সরকারিভাবে সব ধরনের সহযোগিতা প্রদান করা উচিত। কচুয়ার জলাশয়, খাল-বিল দখল ও দূষণমুক্ত রেখে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রগুলো রক্ষা করার ওপর বিশেষ জোর দেন। তিনি নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছিরের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা তপু আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা । আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল তিন মৎস্য খামারিদের মাঝে সম্মাননা সম্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খানসামা (দিনাজপুর)

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ (১৬–৩০ আগস্ট) -২০২৬ উদ্বোধনের পর পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।

এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহান জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও মৎস্য চাষ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সন্দ্বীপ (চট্টগ্রাম)

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, র‌্যালি, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হাওলাদার, কোস্ট গার্ডের কর্মকর্তা, সফল মৎস্যচাষি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, পুষ্টি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।

বক্তারা জলাশয়ের যথাযথ ব্যবহার, মাছের প্রজনন ও সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, সফল চাষিদের স্বীকৃতি ও পুরস্কার তাদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি নতুন উদ্যোক্তারাও মাছ চাষে আগ্রহী হবেন।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা মৎস্য পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তের মধ্য দিয়ে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার ও মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা বলেন, সন্দ্বীপে মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার ও সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। এতে মৎস্যচাষিদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে।

পিরোজপুর

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর র‌্যালী,মাছ অবমুক্তকরন,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে রবিবার(১৬ আগস্ট) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়,র‌্যালী শেষে পিরোজপুর সদর উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়,মাছ অবমুক্তকরন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্ভেধন করা হয়,পরবর্তীতে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে(ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)নাসরিন জাহান,পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ,জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা সজীব সন্নামত। সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের রূপালী মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষ নিশ্চিতকরণে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্যপক্ষের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।

সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে জয়পুরহাটের অগ্রগতি আশাব্যঞ্জক। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্যচাষিদের প্রশিক্ষণ এবং সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

মৎস্যপক্ষ উপলক্ষে জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD