Logo

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলী বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৯:৪১
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলী বদলি
ছবি: সংগৃহীত

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত লটারি কার্যক্রমের মাধ্যমে এসব বদলি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম) রয়েছেন। একই সঙ্গে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বিভাগভিত্তিক সহকারী প্রকৌশলী বদলি

লটারির মাধ্যমে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে বদলি-পদায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রকৌশলীকে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিভাগভিত্তিক হিসাবে— ঢাকা বিভাগ: ১০০ জন, রাজশাহী বিভাগ: ২০ জন, চট্টগ্রাম বিভাগ: ৩৪ জন, খুলনা বিভাগ: ২০ জন, বরিশাল বিভাগ: ১২ জন, সিলেট বিভাগ: ৭ জন, ময়মনসিংহ বিভাগ: ৯ জন এবং রংপুর বিভাগ: ১৭ জন।

বিজ্ঞাপন

এভাবে মোট ২১৯ জন সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন কার্যালয়ে বদলি-পদায়ন করা হয়েছে।

উপবিভাগীয় প্রকৌশলীদেরও লটারিতে পদায়ন

উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদেও লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক তালিকায় রয়েছে— ঢাকা বিভাগ: ৭৯ জন, রাজশাহী বিভাগ: ১৮ জন, চট্টগ্রাম বিভাগ: ৩২ জন, খুলনা বিভাগ: ২০ জন, বরিশাল বিভাগ: ১০ জন, সিলেট বিভাগ: ৯ জন, ময়মনসিংহ বিভাগ: ৭ জন এবং রংপুর বিভাগ: ১৫ জন।

সব মিলিয়ে ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।

সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী মিলিয়ে রোববার মোট ৪০৯ জন প্রকৌশলীর বদলি ও পদায়ন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারি

গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই লটারির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগেও শত শত প্রকৌশলী বদলি

গণপূর্ত অধিদপ্তরে প্রকৌশলীদের বদলি-পদায়নে লটারি ব্যবহারের ধারাবাহিকতায় এর আগেও বড় পরিসরে বদলি করা হয়েছে। গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)কে বদলি করা হয়। এরপর ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)কেও একই পদ্ধতিতে বদলি করা হয়।

সর্বশেষ ৪০৯ জন প্রকৌশলীর বদলির মধ্য দিয়ে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীদের পদায়নে লটারিভিত্তিক প্রক্রিয়ার ব্যবহার আরও বিস্তৃত হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD