Logo

মহেশপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১৬ আগস্ট, ২০২৬, ১৪:২৮
মহেশপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, টিকাদান কার্যক্রম, কিচেন রুম, রোগীদের খাবারের মান, টয়লেট, স্টোররুম ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও জনবল সংকটের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। এর মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১০ জন জনবল, আয়া ও সুইপার নিয়োগ, অপারেশন থিয়েটার সচল রাখা এবং গাইনি, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মহেশপুরবাসীর চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD