পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মৎস্য পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মৎস্য পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার আহমেদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুর নবী চৌধুরী পলাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল কবির, উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সেবু মণ্ডল এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।








