Logo

দোহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
১৬ আগস্ট, ২০২৬, ১৪:২১
দোহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্রদ-লাহরী অডিটোরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, মাছ চাষে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কুতুবপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়ান অলিউল্লাহ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া এবং উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD