নালিতাবাড়ীতে ১৫ আগস্টের কর্মসূচি, আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি পালন ও এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা (২৫) এবং রূপনারায়ণকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে সোহেল রানা ও মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








