Logo

‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছেন’, তাশরীফের মায়ের দাবি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১৮:০৪
‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছেন’, তাশরীফের মায়ের দাবি
ছবি: সংগৃহীত

হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে তার বাবার তোলা অভিযোগ অস্বীকার করেছেন তার মা। একই সঙ্গে স্বামী মাওলানা হেদায়েতুল্লাহর বিরুদ্ধে ১৭ থেকে ১৮টি বিয়ের দাবি এবং অর্থের প্রতি অতিরিক্ত লোভের অভিযোগ তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের মা এসব কথা বলেন। তার দাবি, ছেলের জনপ্রিয়তা ও সাফল্য মেনে নিতে না পেরে বাবা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।

সাক্ষাৎকারে তাশরীফের মা বলেন, তাশরীফের বাবা অনেকগুলো বিয়ে করেছেন। আমি তার ঘরে আসার সময় তিনি সাত-আটটি বিয়ে করেছিলেন। পরে জানতে পেরেছি, তিনি ১৭-১৮টি বিয়ে করেছেন।

তাশরীফের বাবা তার ভরণ-পোষণ করেন না এবং খোঁজখবর নেন না বলে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তার মা। তিনি বলেন, তাশরীফের নামে যেসব অভিযোগ হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। সে এতটুকু উপরে উঠেছে, এটা তার বাবা মেনে নিতে পারছেন না। তিনি চান না তার ছেলে উপরে থাকুক। চাইলে ছেলের সঙ্গে মিলে সুন্দরভাবে চলতে পারতেন। কিন্তু তিনি অনেকের কথা শুনে চলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তাশরীফ প্রতি মাসে তার বাবাকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন বলেও দাবি করেন তার মা। তিনি বলেন, সম্প্রতি ঝগড়াঝাটির কারণে দু-তিন মাস ধরে টাকা দেওয়া বন্ধ রয়েছে। এ কারণেই তার বাবা ছেলের নামে এমন মিথ্যা অভিযোগ করছেন। মূলত তিনি চান না তার ছেলে এত উপরে উঠুক আর তিনি নিচে থাকেন।

বিজ্ঞাপন

অন্য মানুষের কথায় তাশরীফের বাবা ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে অভিযোগ করেন তার মা। তিনি বলেন, মানুষ তাকে বলে, তোর ছেলে এত উপরে থাকবে আর তুই এভাবে থাকবি কেন? মানুষের এসব কথা শুনে তিনি তাশরীফের সঙ্গে দূরত্ব তৈরি করেন।

তাশরীফের মা আরও বলেন, আমার ছেলে তার বাবার বাড়িতে গেলে একমুঠো ভাত পায় না। তাশরীফের সৎ মা আছেন। তিনিও হয়তো বুদ্ধি-পরামর্শ দেন। এসব কথা শুনে মাওলানা হেদায়েতুল্লাহ এই ষড়যন্ত্র করেছেন। আবার যখন তাশরীফ তাকে টাকা দেবে, তখন সব ঠিক হয়ে যাবে।

তার স্বামীর বিরুদ্ধে অর্থের প্রতি অতিরিক্ত লোভের অভিযোগ তুলে তাশরীফের মা বলেন, তিনি একজন টাকার লোভী। তিনি আমাকেও আমার বাবার বাড়ি থেকে সম্পদ আনার জন্য চাপ দিতেন। আমাকে অত্যাচার করতেন।

বিজ্ঞাপন

এর আগে এক ভিডিও সাক্ষাৎকারে ছেলে হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তার বাবা মাওলানা হেদায়েতুল্লাহ। ছেলেকে কষ্ট করে পড়াশোনা করিয়ে বড় করলেও বর্তমানে তিনি তার খোঁজখবর নেন না বলে দাবি করেন বাবা। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগও করেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD