Logo

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬ পাচ্ছেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৬:৪৩
আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬ পাচ্ছেন যারা
ফাইল ছবি।

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী–এর স্মৃতিতে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

বিজ্ঞাপন

আগামী ৪ এপ্রিল বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি–র চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আবুল কাসেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন কথাসাহিত্যিক মনি হায়দার। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হবে।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা এবং সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ এই দুই সাহিত্যিককে পদক প্রদান করা হচ্ছে। তাঁদের রচনায় সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন লক্ষ করা যায়। এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিল্পীরা এ পদকে ভূষিত হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আব্দুর রউফ চৌধুরী বাংলা সাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এই সাহিত্য পদক প্রদান করা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD