Logo

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে শিল্পকলায় বিশেষ আয়োজন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ২০:৫৬
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে শিল্পকলায় বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ অক্টোবর (শনিবার) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টায় আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ।

আলোচনা পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথিতযশা লালনশিল্পীরা। পাশাপাশি সংগীত পরিবেশনায় অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD