Logo

রাকসু নির্বাচনে ছাত্রদল নেতার মনােনয়ন প্রত্যাহার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৯
রাকসু নির্বাচনে ছাত্রদল নেতার মনােনয়ন প্রত্যাহার
ছবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেল কে পূর্ণ সমর্থন জানিয়ে স্বতন্ত্র ভিপি পদ প্রত্যাহার করে নিচ্ছি। তবে,আমি সিনেটে (স্বতন্ত্র) ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রার্থীতা করবাে।

কেন তাকে ছাত্রদলের প্যানেলে রাখা হলো না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ছাত্রদলের একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি। ছাত্রদল মনে করেছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করবাে, তাই আমাকে প্যানেলে রাখেনি। তবে, কোনো চাপের কারণে আমি মনােনয়ন প্রত্যাহার করিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। সেখানে কোনাে পদ পাননি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD