জবিতে ‘জয় বাংলা’ স্লোগান, আটক রিকশাচালক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে এক রিকশাচালককে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে আটক করা হলেও তার রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আটক রিকশাচালক নিজের নাম মনির বলে জানিয়েছেন। তিনি বরগুনার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা জবি ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে তারা আগের দিন থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। দুপুরে ওই রিকশাচালককে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটকের আগে তাকে মারধর করা হয়ে থাকতে পারে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিজ্ঞাপন
তবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে রিকশাচালককে আটক করা হলেও তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে পুলিশ বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।








