জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন এবং ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলায় অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমনের নাম জানা গেছে। তবে আহতের মোট সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে ১৬ সেপ্টেম্বর জবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের পরিচয় তার জানা নেই, তবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি বলেও তিনি জানান।








