Logo

ঢাবি শিক্ষার্থী আবরার ফাইয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪৫
ঢাবি শিক্ষার্থী আবরার ফাইয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজকে ধর্ম অবমাননার অভিযোগে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আবরার ফাইয়াজের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে গত ২৬ অক্টোবর প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। অভিযোগের পর প্রক্টর দফতর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

কমিটির সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে আবরার ফাইয়াজকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD