Logo

ঢাবির হলে ধূমপান করলে জরিমানা, মাদক সেবনে বহিষ্কার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ অক্টোবর, ২০২৫, ১৮:০৯
ঢাবির হলে ধূমপান করলে জরিমানা, মাদক সেবনে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হল প্রশাসন।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, হলের ভেতরে ধূমপান করলে সর্বোচ্চ তিনশ টাকা জরিমানা এবং মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী ন্যূনতম ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।”

এ ছাড়া আরও বলা হয়, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করা হবে।

বিজ্ঞাপন

হল প্রশাসন বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে এবং পরিবেশ সুশৃঙ্খল রাখতে সহযোগিতা চেয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা রক্ষা ও সুস্থ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হল প্রশাসন জানিয়েছে, নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD